এনএসআইয়ের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক

আরটিভি নিউজ

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫২ পিএম


এনএসআইয়ের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক
ফাইল ছবি

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) তিন অতিরিক্ত পরিচালক ও ৬ যুগ্ম পরিচালকসহ ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে ১৩ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে দুদক। 

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এনএসআইয়ের যে কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তারা হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, এম এস কে শাহীন, মোহাম্মদ জহীর উদ্দিন; যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন, জি এম রাসেল রানা, এফ এম আকবর হোসেন, মো. নাজমুল হক, বদরুল আহমেদ ও শেখ শাফিনুল হক; উপপরিচালক কামরুল হাসান, আমিনুল হক, শেখ খাইরুল বাসার ও জহরলাল জয়ধর।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের এই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং, ঘুষ, চাঁদাবাজি, নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর উপপরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission