কে এবং কেন গানম্যান পায়, যেভাবে করবেন আবেদন

আরটিভি নিউজ

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ১১:২৩ এএম


কে এবং কেন গানম্যান পায়, যেভাবে করবেন আবেদন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে গানম্যান বা বডিগার্ড পাওয়ার বিষয়টি সাধারণ অধিকার নয়, বরং এটি মূলত ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি ও রাষ্ট্রীয় প্রটোকল ভিত্তিক একটি বিশেষ ব্যবস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ বিবেচনায় নিরাপত্তার প্রয়োজন দেখা দিলে গানম্যান বরাদ্দ দেয়। রাজনৈতিক ঝুঁকি, গুরুত্বপূর্ণ মামলা কিংবা ব্যক্তিগত নিরাপত্তার হুমকি থাকলে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা কর্মী দেওয়া হয়।

বিজ্ঞাপন

পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাধারণ নাগরিকের গানম্যান বা বডিগার্ড পেতে হলে লিখিতভাবে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। এরপর গোয়েন্দা সংস্থা বা স্পেশাল ব্রাঞ্চ আবেদনকারীর নিরাপত্তার প্রয়োজনীয়তা যাচাই করে সিদ্ধান্ত নেয়। এই প্রক্রিয়া কঠোর ও দীর্ঘমেয়াদি।

সাধারণত মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন ইউনিট থেকে বডিগার্ড ও স্পেশাল ব্রাঞ্চ থেকে গানম্যান নিয়োগ করা হয়। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নাসির উদ্দিন আহাম্মেদ জানান, প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তার মধ্য থেকে আবেদনকারী ও সরকার উভয়ের মতামত বিবেচনায় নিয়েই গানম্যান নিযুক্ত করা হয়। গানম্যান সরকারি অস্ত্র ও গুলি বহন করেন এবং সরকারি অর্থায়নে কাজ করেন।

বিজ্ঞাপন

সরকারি প্রটোকলের ভিত্তিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সচিব ও বাহিনী প্রধানদের জন্য স্বয়ংক্রিয়ভাবে গানম্যান বা দেহরক্ষী বরাদ্দ থাকে। সাধারণ নাগরিক বা প্রভাবশালী কেউ যদি জীবন বা নিরাপত্তায় হুমকি অনুভব করেন, তবে আদালত কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে পুলিশি নিরাপত্তা নিতে পারেন।

অনেকে নিজস্ব বেতনভুক্ত গানম্যান নিয়োগ দেন, যার জন্য অবশ্যই অস্ত্রের বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এছাড়া সরকার অনুমোদিত বেসরকারি সিকিউরিটি কোম্পানি থেকেও নির্দিষ্ট পারিশ্রমিক দিয়ে গানম্যান পাওয়া যায়। তবে অস্ত্র ব্যবহারের জন্য জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন।

বিজ্ঞাপন

বাংলাদেশে অতীতে যেমন ২০১৪ সালে মুক্তমনা লেখক ও বুদ্ধিজীবীদের নিরাপত্তার জন্য সাদা পোশাকে ২৬২ জন বিশিষ্ট ব্যক্তির জন্য গানম্যান নিয়োগ দেওয়া হয়েছিল। তেমনি বর্তমানে নানা ঝুঁকি বিবেচনায় সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সংক্ষেপে গানম্যান পেতে যা করতে হবে:

বিজ্ঞাপন

.নিজে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত আবেদন জমা দেওয়া।

.স্পেশাল ব্রাঞ্চ বা গোয়েন্দা সংস্থার নিরাপত্তা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়া।

.নিরাপত্তার প্রয়োজনীয়তা প্রমাণিত হলে মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন ইউনিট বা স্পেশাল ব্রাঞ্চ থেকে গানম্যান বরাদ্দ।

.নিজস্ব গানম্যান হলে বৈধ অস্ত্র লাইসেন্স নিশ্চিত করা।

.বেসরকারি সিকিউরিটি কোম্পানির মাধ্যমে চাইলে পারিশ্রমিক দিয়ে গানম্যান নেওয়া যাবে, তবে প্রশাসনিক অনুমতি নিতে হবে।

আরও পড়ুন

সরকারি নিরাপত্তা ব্যবস্থা বিশেষ পরিস্থিতিতে এবং ঝুঁকি বিবেচনায় দেওয়া হয়। তাই এটি কোনো সাধারণ অধিকার নয়, বরং প্রয়োজন ও প্রমাণের ভিত্তিতে বরাদ্দ করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission