পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল

আরটিভি নিউজ

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ০৩:৩৮ পিএম


পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার(২৭ ডিসেম্বর) পদত্যাগ করবেন। বুধবার (২৪ ডিসেম্বর) তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

মো. আসাদুজ্জামান বলেন, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করার পর তিনি সকলের সঙ্গে মিলে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন। তিনি এমপি হতে চান যাতে এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়ে তোলা যায়।

আরও পড়ুন

বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission