
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশপাশি দুর্ঘটনা এড়াতে সকাল ৮টার আগে বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, নিহতদের দাফনের জন্য দেড় লাখ টাকা করে দেবে নৌপরিবহন মন্ত্রণালয়। তাছাড়া, ভিজিবিলিটি ২০০ মিটারের কম হলে লঞ্চ চলবে না বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল মধ্যরাতে ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ হস্তান্তর করেছে কোস্টগার্ড।
আরটিভি/এএএ




