খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৭:২৪ পিএম


খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তিন দিনের জন্য সব অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষে মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই চিরস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ৩ জানুয়ারি থেকে সব কর্মসূচি চালু থাকবে।

আরও পড়ুন

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ২৩ নভেম্বর থেকে শেষবারের মতো এই হাসপাতালেই ভর্তি ছিলেন বিএনপির চেয়ারপারসন। তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল বুধবার দেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission