
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর তিনি রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শনে যান।
এ সময় উপদেষ্টা কবর খনন কার্যক্রম ছাড়াও সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, আজ সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ এর উদ্দেশ্যে রওনা হয়। পরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়।
সেখান থেকে কিছুক্ষণ পর খালেদা জিয়ার মরদেহ বহনকারী লাল-সবুজ পতাকা মোড়ানো গাড়িটি রওনা হয়ে বর্তমানে সংসদ ভবনের পথে রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আরটিভি/আইএম




