
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন সরদার আয়াজ সাদিক।
এ ছাড়া পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জাতীয় সংসদ ভবনে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গিয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিদেশি এসব অতিথিরা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন। এসময় উপদেষ্টারা তাদের উপস্থিতি এবং জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্য সফররত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আরটিভি/আরএ




