ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হবে ২১ জানুয়ারি!

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ২১ জানুয়ারি পে-কমিশনের পূর্ণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে সরকারকে জমা দেবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পে-স্কেল নিয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে পে-কমিশনের একজন সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘২১ জানুয়ারি পে-কমিশনের শেষ সভা হবে। এই সভাতেই পে-স্কেলের যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এর আগে আরও একটি পূর্ণ সভার সম্ভাবনা রয়েছে।’

কমিশনের এক কর্মকর্তা জানান, সময় কম থাকায় তারা দ্রুততার সঙ্গে সুপারিশ চূড়ান্ত করার জন্য কাজ করে যাচ্ছে।

এদিকে, নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। ১:৮ অর্থাৎ সর্বনিম্ন গ্রেড (২০তম) সরকারি কর্মচারীর বেতন যদি ১ টাকা হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮ টাকা। এর মানে, ১০০ টাকা সর্বনিম্ন বেতন হলে সর্বোচ্চ হবে ৮০০ টাকা।

আরও পড়ুন

সর্বনিম্ন বেতনের জন্য তিনটি প্রস্তাব পে-কমিশনের কাছে এসেছে। প্রথম প্রস্তাবে ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা বেতন ধরা হয়েছে। এর মধ্যে যেকোনো একটি চূড়ান্ত হতে পারে।

সর্বোচ্চ বেতনের স্কেল এখনো চূড়ান্ত হয়নি, কারণ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতার বিষয়াদি এখনও নির্ধারণ হয়নি। এই পে-স্কেল চূড়ান্ত হলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পল্লী উন্নয়নে ১১৮০ সমবায় সমিতিতে উপকৃত হবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ
গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সরকারের চলতি মেয়াদে তিনটি পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে। এসব সমিতির মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা পাবেন।
পল্লী উন্নয়নে ১১৮০ সমবায় সমিতিতে উপকৃত হবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ
সংসদে ডেপুটি স্পিকারের উষ্মা
মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে সময়মতো বিল না আসায় উষ্মা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ভবিষ্যতে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইনসভাকে অবজ্ঞা নয়, শক্তিশালী করুন।
সংসদে ডেপুটি স্পিকারের উষ্মা
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ ফিলিস্তিনের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি।
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ
পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক
আরও পড়ুন
পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত ই–মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়