ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

এনবিআরের অ্যাসাইকুডার সঙ্গে বিজিএমইএ’র আন্তঃসংযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
ফাইল ছবি

বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সঙ্গে বিজিএমইএ’র ইস্যুকৃত ই-ইউডি (ইউটিলাইজেশন ডিক্লারেশন) পদ্ধতির আন্তঃসংযোগ স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করা, বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল ও রপ্তানিকৃত পণ্যের শুল্কায়ন দ্রুততর করা এবং যাচাই-বাছাই প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এ আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। এ জন্য বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত ই-ইউডির সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সরাসরি সংযোগ স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

এর ফলে ইউডি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও রিয়েল-টাইম হবে। এতে কাগজপত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে, রাজস্ব সুরক্ষা জোরদার হবে এবং আমদানি ও রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করছে এনবিআর।

এর আগে, ইউডি যাচাইয়ের ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন এবং বিজিএমইএ’র নিজস্ব সিস্টেমের ওপর নির্ভর করতে হতো। ফলে বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতায় পণ্য খালাসে বিলম্ব হতো। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ ছিল।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা–কক্সবাজার রুটে নতুন ট্রেন, থামবে কয়েকটি স্টেশনে
ঢাকা থেকে কক্সবাজার যেতে চালু হচ্ছে নতুন আরও একটি ট্রেন। আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস।
ঢাকা–কক্সবাজার রুটে নতুন ট্রেন, থামবে কয়েকটি স্টেশনে
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে একাধিক স্থানে হামলা চালিয়েছে হুতিরা। হামলায় ২ বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ হতাহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
কৃষকের ছেলের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বগুড়ার নন্দীগ্রামে জন্মগত চোখের ত্রুটিতে ভোগা তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে শিশুটির চোখে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে।
কৃষকের ছেলের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার নয়: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কোনভাবেই ব্যক্তিগতভাবে কেউ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না। দেশের জন্য ব্যবহার করতে হবে, জনগণের জন্য ব্যবহার করতে হবে। নির্বাচিত সরকারের জন্য এটি একটি বড় দায়িত্ব। কারণে নির্বাচিত সরকারের জবাবদিহিতা রয়েছে। 
আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার নয়: পানিসম্পদমন্ত্রী
সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস
শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস
আরও পড়ুন
বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
জাপানে রপ্তানি বাড়াতে আগ্রহী তৈরি পোশাক রপ্তানিকারকরা
বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ
জ্বালানি নিরাপত্তায় আরও দুটি এফএসআরইউ ও উপকূলীয় গ্যাস অনুসন্ধানের দাবি বিজিএমইএ’র