ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জমির দলিল, রেজিস্ট্রি ইস্যুতে বড় সুখবর

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা জেলার সব সাবরেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি ও দলিল প্রাপ্তিতে নতুন সেবামুখী উদ্যোগ চালু করা হয়েছে।

জেলা সাবরেজিস্ট্রার অহিদুল ইসলাম জানিয়েছেন, জমি রেজিস্ট্রির পর ক্রেতা বা গ্রহীতাদের দলিলের মূল ও নকল কাগজ সরবরাহ করা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। প্রয়োজনে সেবা প্রার্থীরা নির্দিষ্ট ফোন নম্বরে কল করে দলিল প্রাপ্তির তথ্য জানতে পারবেন।

এ উদ্যোগের দ্বিতীয় ধাপ এই বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। রেজিস্ট্রারের কার্যালয় থেকে ক্রেতার মোবাইল নম্বরসহ একটি সিলযুক্ত রসিদ দেওয়া হবে, যাতে দলিল কবে সরবরাহ হবে তা সহজে জানা যায়। ভবিষ্যতে এই নম্বর সংরক্ষণ করে প্রাথমিকভাবে মেসেজ এবং পরে সরাসরি কলের মাধ্যমে তারিখ জানানো হবে। তবে যারা ব্যক্তিগত কারণে ফোন নম্বর দিতে চাইবেন না, তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন

ঢাকা জেলার আওতাধীন ২৩টি সাবরেজিস্ট্রি অফিসে এ সেবা কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি ও ফোন নম্বরসহ তালিকা তৈরি করা হয়েছে। জমি রেজিস্ট্রির ফরমেটে ভোটার আইডির নিচে মোবাইল নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সাবরেজিস্ট্রি অফিসে সেবাপ্রার্থীদের ভোগান্তি ছিল প্রচলিত সমস্যা। এর সমাধানে তিনি ঢাকার রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সক্রিয় হেল্পডেস্ক, বিশুদ্ধ পানি এবং নিয়মিত গণশুনানি ব্যবস্থা চালু করেছেন। এ ছাড়া তিনি সপ্তাহে অন্তত তিন দিন সারপ্রাইজ ভিজিট করে অফিস পর্যবেক্ষণ করছেন এবং প্রতিদিন সেবা নিশ্চিত করার জন্য স্টাফদের দায়িত্ব দিয়েছেন।

পুরোনো দলিল সংরক্ষণের জন্য ভবন বর্ধিতকরণ এবং ডিজিটাল অটোমেশনের মাধ্যমে দলিল স্ক্যান করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। যদিও এখনো প্রত্যাশিত সেবার পুরো বিষয়টি পূর্ণ করা সম্ভব হয়নি, তবে সাবরেজিস্ট্রি অফিসে যোগদানকারী উচ্চশিক্ষিত ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তাদের মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
নিজ নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিনজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদেরকে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাদেরকে নামিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে।
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে ৯ নভেম্বর। এদিন বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন বসবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
আরও পড়ুন
সেই সুমনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
তাজমিন হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পোশাক, মোবাইল ফোন ফরেনসিকে
তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: রাষ্ট্রপতি
কেন ভুল সময়ে বাসে উঠেছিল তাজমিন