ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থিতা ফিরে পেতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
নির্বাচন কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ চতুর্থ দিন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।

এর আগে, প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আরও ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। আর ৪ জনের আপিল আবেদন স্থগিত করা হয়েছে এবং ১ জন তার আপিল প্রত্যাহার করেছেন।

গত শনিবার প্রার্থিতা ফিরে পান ৫১ জন, আর রোববার ৫৭ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন

তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।

তারপর ২২ জানুয়ারি নির্বাচনি প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো: বোর্ড চেয়ারম্যান
গত দুইদিন টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা, দর কষাকষি ও গোপন ভোটের পরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।  মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি। তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা। ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারি মাসে পরিশোধ করা বেতনের সঙ্গে শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন।  আরটিভি/এসআর
পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো: বোর্ড চেয়ারম্যান
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন করতে যাচ্ছে সরকার।
ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ, বিশ্বে প্রতি ১০ মিনিটে খুন ১ 
আজ ২৫ নভেম্বর, নারীর প্রতি সহিংসতা বিলোপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ, বিশ্বে প্রতি ১০ মিনিটে খুন ১ 
আরও পড়ুন
নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর
আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ