ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে আওয়ামী লীগ প্রশ্নে এবার যা বললেন রিজওয়ানা হাসান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নির্বাচন নিয়ে আলাপ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগের বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নির্বাচন নিয়ে আলাপকালে এ নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

নির্বাচন নিয়ে জনমনে এখনও সংশয় আছে— এ বিষয়টি নিয়ে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন হবে এবং তা ১২ ফেব্রুয়ারিই হবে। তবে, এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না।

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ গ্রহণযোগ্য হবে কি না–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে প্রশ্নের উত্তর খুব পরিষ্কার; দলটির নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবেই সুযোগ নেই। তবে, তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে।

আরও পড়ুন

রাজনৈতিক দলগুলোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিযোগ আসতেই পারে। তবে, নির্বাচন কমিশনের এ ব্যাপারে প্রতিকার দেওয়ার স্পষ্ট বিধান রয়েছে।

নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে রিজওয়ানা হাসান বলেন, যারা পরিবর্তন এবং সংস্কার চান, তাদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই রায় দিতে হবে। এটি নিয়ে সরকারের প্রচারণায় নিরপেক্ষতা হারাবে না। যে সরকার আইন পাস করতে পারে, সে সরকার অবশ্যই এই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং গণভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে না।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা জানান, বিষয়টি সরকারের নজরে আছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন থেকেই কাজ শুরু করবে যাতে দ্রুত সমাধান পাওয়া যায়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা নামাজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি
আগামী বছরের ২৭ মের মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। 
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
আরও পড়ুন
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা