হারিয়ে যাওয়া ১০৫ মোবাইল ফোন উদ্ধার

বাসস

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০১:১৬ পিএম


হারিয়ে যাওয়া ১০৫ মোবাইল ফোন উদ্ধার
উদ্ধারকৃত ১০৫ মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের ‘সাধারণ ডায়েরি’র প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ১০৫ টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। 

বিজ্ঞাপন

হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।

আরও পড়ুন

মঙ্গলবার (২০ জানুয়ারি) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার বিভিন্ন অফিসারের উপস্থিতিতে উদ্ধারকৃত ১০৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিগত এক বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৬০০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করেছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission