ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম
বায়ুদূষণ।

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ঢাকা। অন্যদিকে, দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের কলকাতা।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা ঢাকার স্কোর ২৯৭ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে কলকাতা। শহরটির দূষণ স্কোর ২০৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

এদিকে, বুধবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছিল মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। সেখানে বাতাসের একিউআই স্কোর ২৮৬। তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৮০), আগাখান একাডেমী (২৬৪), ঢাকার কল্যাণপুর (২৫৯), সাভারের হেমায়েতপুর (২৫৭), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৫০), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৪৩), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩৬), গুলশান ২ এর রব ভবন এলাকা (২২৯), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২০৫)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ   
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে।
তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ   
ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধিদল। 
ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
১৮ বছর ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিগত ১৮ বছর আমরা ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি। ফ্যাসিবাদী শাসনামলে আমরা সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছি, মিছিল-মিটিং করেছি।
১৮ বছর ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি: সংস্কৃতিমন্ত্রী
আরও পড়ুন
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ঢাকায় যুবদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম
ঢাকায় মানুষসহ ছিঁড়ে পড়ল সরকারি আবাসন প্রকল্পের লিফট