ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

৬ লাখ ৮৩ হাজার প্রবাসীর ঠিকানায় গেছে পোস্টাল ব্যালট

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে।

রোববার (২৫ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। খবর বাসসের

তিনি আরও জানান, ২৫ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত ৬ লাখ ৮৩ হাজার ১২২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীর অবস্থানরত দেশে পৌঁছেছে। ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। আর ৩ লাখ ৫৩ হাজার ৭৩৯ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।

প্রবাসী ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৩১টি ব্যালট। ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ১৬ হাজার ২৭৪টি।

সালীম খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম
প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার
শিশু অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দলমত, শ্রেণি-পেশা কিংবা সমতল ও পাহাড়ি অঞ্চলের মধ্যে কোনো ধরনের বিভাজন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, দেশের প্রতিটি শিশুর সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের প্রথম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ডেপুটি স্পিকার উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ শিশুদের অধিকার রক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক। ককাসের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে শিশু অধিকার সুরক্ষায় পর্যাপ্ত আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ। এ লক্ষ্যে আইন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয়ের পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি।  শিশুসংক্রান্ত প্রস্তাবিত বা বিদ্যমান আইনে কোনো ঘাটতি থাকলে প্রয়োজনে বেসরকারি বিলের মাধ্যমে সংশোধনী আনার পরামর্শ দেন এবং এ বিষয়ে সংসদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। ককাসের সভাপতি শিরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট নিশ্চিতকরণ এবং কন্যাশিশু, প্রতিবন্ধী, প্রান্তিক, পাহাড়ি ও এতিম শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষার বিষয়গুলো বিশেষ জোর পায়। বৈঠকে ককাসের সদস্য মোরশেদ মিলটন, এ কে এম ফজলুল হক মিলন, শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, আন্না মিনজ ও মাধবী মার্মা অংশ নেন। আরটিভি/টিআর
প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার
শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে।
ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
আরও পড়ুন
পোস্টাল ব্যালটে কত শতাংশ ভোট পড়েছে, জানাল ইসি
রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী
পোস্টাল ব্যালটের ভোটারদের জন্য ইসির জরুরি নির্দেশনা