ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাতিল করতে পারবে: জ্বালানি উপদেষ্টা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার পে কমিশনের সুপারিশকৃত বেতন কাঠামো বাস্তবায়ন বা বাতিল করার পূর্ণ অধিকার রাখবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে পে-কমিশনের প্রতিবেদন শুধু জমা দেওয়া হয়েছে, তবে অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করবে না।

তিনি আরও জানান, প্রস্তাবিত নতুন পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য কোনো চাপ হিসেবে কাজ করবে না। বেতন কমিশনের সুপারিশগুলো সরাসরি কার্যকর হবে না, বরং মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটি আর্থিক এবং অন্যান্য দিক বিশ্লেষণ করে সুপারিশ প্রদান করবে। পরবর্তী সরকার চাইলে ওই সুপারিশ পরিবর্তন বা বাতিল করার সিদ্ধান্ত নিতে পারবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে যে ক্ষোভ ছিল, তা মেটাতে অন্তর্বর্তী সরকার পে-কমিশন গঠন করেছে বলেও উল্লেখ করেন জ্বালানি উপদেষ্টা।

গত বছরের ২৭ জুলাই গঠিত পে-কমিশন ২১ সদস্যের একটি দল, যাদের ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছিল। তবে চলতি বছরের ২১ জানুয়ারি বিকেলে কমিশন প্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেন।

আরও পড়ুন

নতুন বেতন কাঠামোর প্রস্তাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রথম ধাপে সর্বোচ্চ মূল বেতন ধার্য করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা, আর সর্বনিম্ন মূল বেতন রাখা হয়েছে ২০ হাজার টাকা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
নতুন পে-স্কেলে গ্রেডভেদে বাড়ছে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা
নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
নতুন পে-স্কেলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন কত হবে
নতুন পে-স্কেলের সুবিধা পাবেন কোচ-ক্রীড়াবিদরাও