সাবেক মন্ত্রীর মৃত্যুর আগে কী ঘটেছিল, জানালো কারা অধিদপ্তর

আরটিভি নিউজ

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪১ পিএম


সাবেক মন্ত্রীর মৃত্যুর আগে কী ঘটেছিল, জানালো কারা অধিদপ্তর
সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেন। ফাইল ছবি

দিনাজপুর জেলা কারাগারে বন্দি সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেন মারা গেছেন।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

এদিকে রমেশ চন্দ্র সেনের মৃত্যুর কারণ উল্লেখ করে কারা অধিদপ্তর জানিয়েছে, তিনি দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে বাথরুমে মাথা ঘুরে পড়ে যান। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ বলেন, আজ সকালে বন্দি রমেশ চন্দ্র সেন ঘুম থেকে উঠে দৈনন্দিন সব কাজ সেরে নাস্তাও খেয়েছিলেন। এরপর তিনি ওয়ার্ডের বাথরুমে যান। একপর্যায়ে সেখানে গোসলের উদ্যোগ নিলে তিনি মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে কারাগারের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

আরও পড়ুন

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করে। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট ৩টি মামলায় কারাগারে বন্দি ছিলেন।

বিজ্ঞাপন

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মায়ের নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission