ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

নির্বাচন পরবর্তী বাংলাদেশের প্রতি ইতালির বার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সেইসঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশ জামায়াত ইসলামীকে।

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে নতুন সরকারের মন্ত্রিসভা। একইদিন শপথ নেবেন সব সংসদ সদস্য। আর এ মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদায় ঘটতে যাচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার।

নির্বাচন পরবর্তী নতুন সরকারের আগমন উপলক্ষে বাংলাদেশের প্রতি এক বার্তা দিয়েছে ইতালি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বার্তা পাঠানো হয়েছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক শুভেচ্ছা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী এবং দেশের উন্নয়ন ও স্থীতিশীলতার জন্য আমরা সকল রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।

ইতালি সরকার বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী।

আরও পড়ুন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। মামলা সংক্রান্ত জটিলতায় ফলাফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও এগিয়ে আছেন বিএনপির প্রার্থীরা। দলটির শরিকেরা পেয়েছেন আরও তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

নিরঙ্কুশ এ বিজয় অর্জনের মাধ্যমে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন এই মন্ত্রিসভা শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তারাই হবেন দেশের নতুন সরকার। শপথগ্রহণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুস্পষ্ট লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। এদিন থেকে ব্যাংক ও আদালতের কার্যক্রম যথারীতি চলবে। দুর্গাপূজা উপলক্ষে এবার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি পান সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার ছুটির শেষ দিন ছিল। রোববার থেকে আবারও স্বাভাবিক নিয়মে অফিস-আদালতের কার্যক্রম চলবে। আরটিভি/টিআর
টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম
জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত ভোট নিয়েছে, কিন্তু ভোটের পর মানুষের পাশে নেই বলেও দাবি করেছেন তিনি।
জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের একক ও জোরালো অবস্থানের আহ্বান শামা ওবায়েদের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আসন্ন জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বাংলাদেশের অবস্থান যৌথ ও জোরালোভাবে উপস্থাপন করতে সুশীল সমাজ ও জলবায়ু বিষয়ক এনজিওগুলোকে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের একক ও জোরালো অবস্থানের আহ্বান শামা ওবায়েদের
দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর
দক্ষিণ কোরিয়ায় ৫দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর
আরও পড়ুন
এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়
সাইবার হামলার শঙ্কায় এখনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে আদালতের নতুন নির্দেশ
বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে ‘বিশেষ চিকিৎসাসেবা’