সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৩৯ পিএম


সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি 
লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

দেশ গঠনের কাজে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার শপথগ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

এ্যানি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সম্মিলিত উদ্যোগেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

তিনি বলেন, মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। সবার আন্তরিক সহযোগিতার মধ্যদিয়েই জনগণের নির্বাচিত সরকার একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।

এর আগে বিকেল ৪টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission