বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৪ পিএম


বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

আরও পড়ুন

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, জিয়ারত শেষে পরিবারের অন্যান্য সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

বিজ্ঞাপন

এরআগে, বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission