৪৫তম বিসিএস: মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমার নির্দেশ

আরটিভি নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:০২ পিএম


৪৫তম বিসিএস: মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমার নির্দেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৪৫তম ব্যাচে বিভিন্ন ক্যাডার পদে মুক্তিযোদ্ধা কোটায় সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে ক্যাডার পদে নিয়োগের জন্য পিএসসি থেকে যারা মুক্তিযোদ্ধা কোটায় সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের সনদ যাচাই করা হবে। এ জন্য নির্ধারিত ছক পূরণ করে প্রয়োজনীয় সনদ ও রেকর্ডপত্র আগামী ২ মার্চের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি সংশ্লিষ্ট শাখায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে প্রকাশিত সেই ফলাফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission