ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীতে আগামী ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। জামাতের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

গত ২৪ ফেব্রুয়ারি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়। পরে ১ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত কার্যবিবরণীতে নিরাপত্তা, জনকল্যাণ ও ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

নারী মুসল্লিদের জন্য ঈদগাহের দক্ষিণ পাশে আলাদা প্রবেশপথ ও নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। প্রধান জামাতের জন্য তিনজন আলেম ও তিনজন উপস্থাপকের তালিকা ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে একজন প্রধান ও একজন বিকল্প ইমাম, একজন ক্বারি ও বিকল্প ক্বারি এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক মনোনীত হবেন।

ঈদ নামাজের আগে সকাল সাড়ে ৭টা থেকে হামদ, নাত ও ইসলামী গজল পরিবেশিত হবে। ঈদগাহ ময়দান সমতলকরণ, ঘাস কাটা, প্যান্ডেল নির্মাণ ও বৃষ্টির জন্য ত্রিপল স্থাপনের কাজ চলমান রয়েছে। ওজুর পানি, পাত্র, মোবাইল টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা থাকবে। হাইকোর্ট মাজার মসজিদের ওজুর স্থান আগেই খুলে দেওয়া হবে।

অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশনে গণপূর্ত বিভাগ, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যৌথভাবে কাজ করবে। মাঠজুড়ে থাকবে মোবাইল টয়লেট ও বিশেষ মেডিকেল টিম।

মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, এসএসএফ ও গোয়েন্দা সংস্থা মোতায়েন থাকবে। প্রবেশপথে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপন করা হবে। আগুন নেভাতে প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট।

প্রথম কাতার দীর্ঘ রাখা হবে যাতে ভিআইপি ব্যক্তিরা অংশ নিতে পারেন। বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের জন্য সংরক্ষিত স্থান থাকবে এবং তাদের স্বাগত জানাতে নারী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। ঈদ উপলক্ষে রাজধানীর প্রধান সড়ক ও সড়ক দ্বীপে ‘ঈদ মোবারক’ লেখা ব্যানার স্থাপন করা হবে। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবন আলোকসজ্জিত করা হবে।

ঈদের দিন দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধাশ্রম ও দুস্থকল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবারের ব্যবস্থা থাকবে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লা বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। জাতীয় সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র। এছাড়া বিদেশে বাংলাদেশের দূতাবাসসমূহেও মর্যাদার সঙ্গে ঈদ উদযাপন করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘সীমান্তে দুর্গাপূজায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিজিবি পালন করছে।
‘সীমান্তে দুর্গাপূজায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি’
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ
১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এছাড়া, বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। 
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে এ ঘটনা ঘটে।
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
সৌদি আরবে বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বেড়েছে। এ ছাড়া যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। আরটিভি/এসআর
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
আরও পড়ুন
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে?
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা