শুরু হচ্ছে জরিপ, নির্ণয় হবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ

আরটিভি নিউজ

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৭:৪৭ পিএম


শুরু হচ্ছে জরিপ, নির্ণয় হবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ
ছবি: সংগৃহীত

এ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। অবশেষে নানা জল্পনা-কল্পনা শেষে সে বিতর্ক অবসানের উদ্যোগ নেয়া হয়েছে। 

বিজ্ঞাপন

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ জরিপ দল আগামী ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করবে। 

শনিবার (৪ এপ্রিল) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সরকারিভাবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণের জন্য বাংলাদেশ জরিপ অধিদপ্তর আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বোচ্চ শৃঙ্গের গড় সমুদ্রতল হতে উচ্চতা (এমএসএল) নির্ধারণের লক্ষ্যে একটি সমন্বিত  জরিপ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে। যার লক্ষ্য সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল থেকে উচ্চতা (এমএসএল) উভয় ক্ষেত্রেই সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা।

আইএসপিআর আরও জানায়, জরিপ কার্যক্রমটি সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ারের নেতৃত্বে এবং জিওডেটিক ডিটাচমেন্টের ইনচার্জ উপপরিচালক (জরিপ) দেবাশীষ সরকারের তত্ত্বাবধানে থানচি ও রুমায় অবস্থান করে বিভিন্ন পাহাড়ের উচ্চতা পরিমাপ করা হবে। 

বিজ্ঞাপন

জরিপ কার্যক্রমের জন্য সদ্য প্রস্তুত করা জিওড মডেলের মাধ্যমে জিএনএসএস রিসিভার থেকে প্রাপ্ত এলিপসয়েড উচ্চতা থেকে পর্বতশৃঙ্গের এমএসএল উচ্চতা নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব।

এই জরিপের মাধ্যমে বাংলাদেশ জরিপ অধিদপ্তর (সার্ভে অব বাংলাদেশ) দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, কেওক্রাডং না সাকা হাফং-তা নির্ণয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission