ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

মাভাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৪ এপ্রিল) একাধিক কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইল যাচ্ছেন। এদিন তিনি কৃষক কার্ড বিতরণ ও কৃষি মেলার উদ্বোধন করবেন।

এ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ১৪ই এপ্রিল সকাল ১০টায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর এ আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

এ উপলক্ষে রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর ও অফিস প্রধানদের সমন্বয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ক্যাম্পাস এলাকায় মহড়া পরিচালনা করছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ভাসানীর মাজার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রশাসন আশা করছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সকল কর্মসূচি সম্পন্ন হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের আসল শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন
‘জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলেছেন প্রধানমন্ত্রী’
বুধবার (৩০ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এ কথা বলেন।
‘জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলেছেন প্রধানমন্ত্রী’
দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ
আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রহমান।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও পড়ুন
সোনারগাঁ অতিক্রম করলেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের অভিবাদন
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন
‘জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলেছেন প্রধানমন্ত্রী’