ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছে মোনাজাতে অংশ নেন এবং এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমন্ত্রণে এক বিশেষ কর্মসূচিতে অংশ নেন। বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী উৎসবে শামিল হন।

জনসভায় দেওয়া বক্তব্যে তিনি মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তার সংগ্রামের কথা স্মরণ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের মন্ত্রিসভার সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সেইসঙ্গে সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চিনি, ইউরিয়া ও এমওপি, ডিএপি সার এবং এলএনজিসহ মোট ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে। 
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
খাদ্যে অনিয়ম ঠেকাতে ৮ মাসে ৭৪৪ অভিযান, জরিমানা ৩ কোটি টাকা
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে আইন প্রয়োগ, মোবাইল কোর্ট, খাদ্যস্থাপনা মনিটরিং ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
খাদ্যে অনিয়ম ঠেকাতে ৮ মাসে ৭৪৪ অভিযান, জরিমানা ৩ কোটি টাকা
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
আরও পড়ুন
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ