ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘বন্দরে বিদেশি বিনিয়োগে স্বার্থ অক্ষুন্ন রেখেই হবে উন্নয়ন পরিকল্পনা’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত

বন্দরে বিদেশি বিনিয়োগে স্বার্থ অক্ষুন্ন রেখেই হবে উন্নয়ন পরিকল্পনা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, বন্দরের যে কোনো প্রকল্পে বিদেশি বিনিয়োগে বন্দরের স্বার্থ অক্ষুন্ন রেখেই উন্নয়ন পরিকল্পনা সাজাতে চায় মন্ত্রণালয়।

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার গভীরভাবে বিশ্লেষণ করছে এবং রাষ্ট্র, জনগণ ও অর্থনীতির স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, বে-টার্মিনাল ও লালদিয়া এলাকা পরিদর্শন শেষে নৌপরিবহন মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিষয়ে আমি নিজে এবং প্রধানমন্ত্রীসহ একাধিকবার বৈঠক করেছি। প্রস্তাবনায় কিছু ইতিবাচক দিক থাকলেও কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। তাই তাড়াহুড়ো না করে সব দিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ডিপি ওয়ার্ল্ডের কিছু প্রস্তাব আমাদের জন্য ভালো, আবার কিছু ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতির আশঙ্কাও আছে। আমরা দেখছি, কীভাবে রাষ্ট্রের স্বার্থ সর্বোচ্চ সুরক্ষিত রাখা যায়।

নৌপরিবহন মন্ত্রী আরও বলেন, আগের সরকারের সময় থেকেই এ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এখন তা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছে। বর্তমান সরকার নতুন করে সবকিছু খতিয়ে দেখছে এবং প্রয়োজন হলে নিজেদের অবস্থান থেকে দরকষাকষিও করছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই এমন একটি সিদ্ধান্ত সামনে আসবে, যা দেশের অর্থনীতি, বন্দর এবং সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য হবে।

এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, রাষ্ট্রের স্বার্থ ঠিকভাবে রক্ষা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা গণমাধ্যমের দায়িত্ব। আর সেই সচেতনতার জায়গাটিকেই গুরুত্ব দিয়ে সরকার এগোচ্ছে।

তিনি স্পষ্ট করে বলেন, সরকার যে সিদ্ধান্তই নেবে, তা হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের নীতি অনুযায়ী—যেখানে রাষ্ট্র ও জনগণের স্বার্থই সবার আগে থাকবে।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, নৌপরিবহন সচিব জাকারিয়া এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে।
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
তবে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) দ্রুত বিকাশের সুফল যেন বিশ্বজুড়ে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, সে জন্য জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
আরও পড়ুন
আড্ডা, গান আর স্মৃতির ঠিকানা চবির ঝুপড়ি
চবিতে কর্মচারী নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, ছাত্রশিবিরের প্রতিবাদ
‘প্রীতিলতা দিবস’ উপলক্ষে চবিতে স্মরণসভা
১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার