ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ছোট্ট শিশুর সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার আজ বগুড়া সফরে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফর নিয়ে সেখানে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। একটিবার নিজেদের এলাকার ছেলেকে দেখতে তারেক রহমানের যাত্রাপথের পাশে হাজারো মানুষ ভিড় করে দাঁড়িয়েছেন। হাত নেড়ে, ফুল দিয়ে বরণ করেছেন প্রধানমন্ত্রীকে।

এরইমধ্যে শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকায় সোমবার (২০ এপ্রিল) এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে টাকার মালা দিয়ে বরণ করেছে। গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী শিশুটির কাছ থেকে টাকার মালা গ্রহণ করার পর সেটি আবার শিশুটির গলায় পরিয়ে দেন। এ সময় তিনি আরেকটি শিশুর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন। রাস্তার পাশে অপেক্ষমাণ মানুষের উদ্দেশে বাস থেকে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর এসেছি।

আরও পড়ুন

এ সময় তারেক রহমান বলেন, আমি আপনাদেরই সন্তান। আগে নিয়মিত গাবতলীতে আসতাম। আপনাদের দোয়া না হলে কে দোয়া করবে? ঘরের লোকের জন্য দোয়া করবেন, যাতে আমি সবার জন্য ভালো কাজ করতে পারি।

তিনি জানান, আজ যাচ্ছি, তবে আবার আসব।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। নশিপুরে তিনি কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খালের খনন কার্যক্রমের সূচনা করেন। হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু
কেউ হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বা হুমকি–ধামকি দিলে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নাটোর সদর উপজেলার ৮২টি দুর্গা মন্দিরে ও নলডাঙ্গা উপজেলার ৫৯টি দুর্গা মন্দিরে সরকারি অনুদানের ৬০০ কেজি করে চাল প্রদান অনুষ্ঠানে দুলু এ কথা বলেন।   জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যুগ যুগ ধরে আমরা হিন্দু–মুসলমান একসাথে বসবাস করছি। ঈদে হিন্দুরা আমাদের বাড়িতে আসতো আর পূজাতে আমরা তাদের বাড়িতে যেতাম। নাড়ু–মোয়া খেতাম। কত আনন্দ করতাম। আমাদের মধ্যে একটা সোহার্দ ছিল। হিন্দু–মসুলমানদের মধ্যে কোন বিভেদ ছিল না। কিন্তু গত ১৭/১৮ বছর সেই সুযোগ আর হয়নি।’ এ প্রসঙ্গে নাটোর–২ আসনের সংসদ সদস্য দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নির্দেশ দিয়ে বলেছেন– ‘হিন্দুরা আমাদের ভোট দিয়েছেন, হিন্দুদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।  হিন্দুদের আশ্বস্ত করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কেউ যদি কিছু কয়, কেউ যদি উল্টাপাল্টা কিছু বলে আমাকে ফোন করবেন, আমি তাদের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করব। নাটোর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকা। আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে কদিন আমি বেঁচে আছি, আপনাদের আমি নিজেই পাহারা দেব। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজন বুক উচু করে চলাফেরা করবেন।  তিনি আরও বলেন, যদি কেউ আপনাদের দিকে বাঁকা চোখে তাকায় বা হুমকি ধামকি দেয় তাহলে রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাদের বিষ দাঁত ভেঙে দেবে। কেউ মনে করবেন না হিন্দুরা সংখ্যালঘু, তাদের ওপর কোনো ধরনের অন্যায় করে পার পাওয়া যাবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।  আরটিভি/এসআর
হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু
২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘সীমান্তে দুর্গাপূজায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিজিবি পালন করছে।
‘সীমান্তে দুর্গাপূজায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি’
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ
১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এছাড়া, বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। 
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে এ ঘটনা ঘটে।
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
আরও পড়ুন
২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রী
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক