ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের এসপি হলেন ডিসি মাসুদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

পেশাদারত্বের জন্য পরিচিত বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা এখন থেকে বন্দরনগরী চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষার শীর্ষ দায়িত্ব পালন করবেন। মাঠপর্যায়ে দক্ষতার কারণে পুলিশ বাহিনীতে তার বিশেষ পরিচিতি রয়েছে।

আরও পড়ুন

বগুড়া জেলায় জন্ম নেওয়া মাসুদ আলম বর্তমানে ডিএমপির গুরুত্বপূর্ণ রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে থাকাকালে রাজধানীর স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সচিবালয় এবং হাইকোর্টসহ বিভিন্ন এলাকায় সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকা সহকর্মীদের মধ্যে প্রশংসিত হয়েছে। যেকোনো সংকটকালীন মুহূর্তে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাকে আলোচনায় নিয়ে আসে।

রমনা জোনের দায়িত্ব নেওয়ার আগে মাসুদ আলম পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। এ ছাড়া তিনি এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল।
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার সবল রয়েছে এবং সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোনো ধরনের অভিযানের জন্য পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ