ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের পরিচয়

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৭:৫৬ পিএম
মোসলেহ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়।

বর্তমানে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে রাজধানী পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হলো।

এর আগে কয়েকদিন ধরেই প্রশাসনিক অঙ্গনে ডিএমপির নতুন কমিশনার নিয়ে আলোচনা চলছিল। বিভিন্ন সূত্র জানিয়েছিল, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা কার্যক্রমে অভিজ্ঞ কাউকে দায়িত্ব দিতে চায় সরকার। সেই বিবেচনায়ই শেষ পর্যন্ত সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমেদের ওপর আস্থা রাখা হয়েছে।

পুলিশ প্রশাসনে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত মোসলেহ উদ্দিন আহমেদ চলতি বছরের মার্চে সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সাইবার অপরাধ দমন, জটিল তদন্ত তদারকি এবং আন্তঃসংস্থার সমন্বয়ে তার অভিজ্ঞতা রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

ডিএমপি কমিশনার পদে তার নিয়োগকে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, রাজনৈতিক কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার চ্যালেঞ্জ রয়েছে। নতুন কমিশনার হিসেবে এসব বিষয়েই অগ্রাধিকার দিতে পারেন মোসলেহ উদ্দিন আহমেদ, এমনটাই ধারণা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের।

বর্তমানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। নতুন কমিশনার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাজধানী পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকাসহ তিন জেলার বিভিন্ন এলাকায় আজ বিকাল পর্যন্ত থাকবে না বিদ্যুৎ
গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা, নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 
ঢাকাসহ তিন জেলার বিভিন্ন এলাকায় আজ বিকাল পর্যন্ত থাকবে না বিদ্যুৎ
মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হন। 
মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
যে ১২ দেশে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না
বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা, মানবপাচার ও শোষণ ঠেকাতে ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
যে ১২ দেশে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না
ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখানো হলো বৈষম্যবিরোধী আন্দোলনের হত‍্যা মামলায় 
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখানো হলো বৈষম্যবিরোধী আন্দোলনের হত‍্যা মামলায় 
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী, এরপর সেখান থেকে সড়ক পথে খুলনা যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি
টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি কমিশনার
‘ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড’