ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:০৫ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার ভূমি ভবন থেকে মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভূমিসেবা মেলা উপলক্ষে সোমবার (১৮ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। ভূমিসেবা মেলা শেষ হবে বৃহস্পতিবার (২১ মে)।


ভূমিমন্ত্রী বলেন, আগামীকাল ১৯ মে সকাল ১০টায় সারা দেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ মেলার মাধ্যমে জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। বর্তমান সরকার সেই অবস্থা বদলাতে চায়।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। এ বছর ভূমিসেবা মেলার প্রতিপাদ্য বিষয়- ‌‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।’

তিনি আরও বলেন, ভূমিসেবা মেলা আয়োজনের মাধ্যমে নাগরিকরা হয়রানিমুক্তভাবে ভূমিসেবা গ্রহণসহ এসব অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। ফলে জনগণ সেবা গ্রহণে উদ্বুদ্ধ হবে, যা ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ভূমিসেবা মেলার উদ্দেশ্যসমূহের মধ্যে অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে নাগরিকদের ভূমিসেবা প্রাপ্তির বিষয়ে ধারণা দেওয়া, মেলায় সরাসরি ভূমিসেবা প্রদান, অটোমেটেড ভূমিসেবা সিস্টেম ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহযোগিতা করা, ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা এবং সর্বোপরি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।

ভূমিসেবা মেলা প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল ও জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে একযোগে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

ভূমিসেবায় দুর্নীতি, হয়রানি ও মামলা জট কমাতে জবাবদিহি নিশ্চিত করার আশ্বাস দিয়ে ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও আইন মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে এক ছাতার নিচে এনে সেবাব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ভূমি নিয়ে গ্রামের মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়। মামলা-মোকদ্দমা, দালালচক্র ও দীর্ঘসূত্রতায় অনেকে বাপ-দাদার সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত হন। আমরা চাই জনগণ যেন দ্রুত ও স্বচ্ছ সেবা পায়।

কৃষিজমি সুরক্ষার বিষয়ে তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি অন্য কাজে ব্যবহার বন্ধে সরকার কঠোর অবস্থানে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষিজমি রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ভূমি অফিসে দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুললে মন্ত্রী বলেন, এসিল্যান্ড অফিসসহ বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে চাই।

প্রবাসীদের জমি ও ফ্ল্যাট নিবন্ধনে পাসপোর্ট ব্যবহারের সুযোগ সীমিত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, বিদেশে থাকা বাংলাদেশিদের স্বার্থে নিবন্ধনপ্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করবে। জনগণের জন্য যা ভালো, সরকার সে উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের সরকারের সময় ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ নিয়েও অনুসন্ধান চলছে। ইনকোয়ারি করছি, বিষয়টি তদন্তাধীন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অটিজম নি‌য়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত কর‌লেন শামা ওবা‌য়েদ
অটিজম ও প্রতিবন্ধিতা নিয়ে বসবাসকারী ব্যক্তিদের শুধু সহায়তার গ্রহীতা হিসেবে নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সমাজের সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
অটিজম নি‌য়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত কর‌লেন শামা ওবা‌য়েদ
গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দ্বিপক্ষীয়-বহুপক্ষীয় বৈঠকের সফল ফলাফল দেশের জন্য গর্বের: ওয়াহিদুজ্জামান
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকের সফল ফলাফল বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
দ্বিপক্ষীয়-বহুপক্ষীয় বৈঠকের সফল ফলাফল দেশের জন্য গর্বের: ওয়াহিদুজ্জামান
খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুলের মৃত্যু
খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে হাঁটু গেড়ে বসার সময়ই উপুড় হয়ে মাঠে পড়ে যান। পরে সেখানে থাকা অন্যরা তাকে ধরে বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ার চেষ্টা করেন। তবে তার কোনো নড়াচড়া না থাকায় সবাই মিলে তাকে সেখান থেকে নিয়ে যান। আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় মন্ত্রী মরহুম মোহাম্মদ আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এ সময় মরহুমের পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন ড. আবদুল মঈন খান। জানা গেছে, আশরাফুল আফসার বিসিএস ২৫তম ব্যাচের একজন ক্যাডার ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে। আরটিভি/এসআর
খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুলের মৃত্যু
পারমাণবিক শক্তির নতুন যাত্রায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে একটি কৌশলগত সমঝোতা স্মারক (MoU) সই করেছে। 
পারমাণবিক শক্তির নতুন যাত্রায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি
আরও পড়ুন
মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ
মিলানের ‘রেডি টু শো’ মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ
ইসলামি বইমেলা উদ্বোধনের সময়সূচি পরিবর্তন
নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও