ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ডিজিটাল ভূমিসেবায় ভূমি জালিয়াতি থেকে মুক্তি পাবে জনগণ: প্রবাসী কল্যাণমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৫:৩৭ পিএম
সিলেটে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধনকালে প্রবাসী কল্যাণমন্ত্রী। ছবি : সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ডিজিটাল ভূমিসেবা সপ্তাহের মাধ্যমে দেশের জনগণ ভূমি জালিয়াতি থেকে পরিত্রাণ পাবে বলে।

মঙ্গলবার (১৯ মে) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

ডিজিটালএই এ্যাপ ভিত্তিক সেবা পাওয়ার ফলে ভূমি অফিসে না গিয়েই মানুষ ভূমি সংক্রান্ত অনেক সমস্যা সমাধান করতে পারবে। এতে জনগণ উপকৃত হবে বলেও জানান তিনি।

তারেক রহমানের এ উদ্যোগ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেরই প্রতিফলন বলে জানান মন্ত্রী।

এসময় পাথর কোয়ারি সনাতন পদ্ধতিতে খুলে দেয়ার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে সিদ্ধান্ত আসবে। তবে আইন প্রয়োগের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।’

আরও পড়ুন

এর আগে, সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানস্থলে পৌঁছেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন মন্ত্রী।

মেলায় নামজারি, খতিয়ান, পর্চা, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা দেয়া হচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই মেলা।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’-মানবতাবাদী সাধক ফকির লালন শাহের এই চিরন্তন বাণীকে ধারণ করে শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব।
তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস আজ / বাংলাদেশে বাড়ছে দরিদ্রের সংখ্যা 
বাংলাদেশে দারিদ্র্য কমানোর অগ্রগতি থমকে যাওয়ার পাশাপাশি নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন লাখ লাখ মানুষ।
বাংলাদেশে বাড়ছে দরিদ্রের সংখ্যা 
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশ‌টি ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পা‌রে।
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান: কৃষিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এ দেশের নাগরিক। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখা কিংবা কোনো সম্প্রদায়কে হীনমন্যতায় ভোগানোর সুযোগ নেই। সবাইকে সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে হবে।
বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান: কৃষিমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
আরও পড়ুন
৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী
ধামরাইয়ে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ শুরু