ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০২:০৪ পিএম
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর এই গেজেট প্রকাশ করা হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চলতি সপ্তাহেই নবম পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও তা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির।

অর্থ বিভাগের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে, সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়ন হতে পারে। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হবে। আর নতুন ভাতা কার্যকর করা হতে পারে ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে। এ ছাড়া বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের মূল সুপারিশের তুলনায় কিছুটা কমানো হতে পারে।

আরও পড়ুন

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটি শুরুতে তিন ধাপে নতুন বেতনকাঠামো কার্যকরের সুপারিশ করেছিল। পূর্বের সুপারিশ অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে প্রস্তাবিত মূল বেতনের ৫০ শতাংশ, ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন ভাতা কার্যকর করার প্রস্তাব ছিল। তবে তিন ধাপে পে-স্কেল কার্যকর করতে গেলে নানা প্রশাসনিক ও গাণিতিক জটিলতা তৈরি হচ্ছে।

কর্মকর্তারা জানান, অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বর্তমান মূল বেতন এমন এক অবস্থায় পৌঁছেছে যে নতুন বেতনকাঠামোর মাত্র ৫০ শতাংশ কার্যকর করলে তাদের প্রকৃত বেতন বাড়বে খুব সামান্য। এমনকি কারও কারও ক্ষেত্রে মোট বেতন সাময়িকভাবে কমে যাওয়ারও আশঙ্কা ছিল। এই নিয়ে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আপত্তি জানানো হলে বাস্তবায়ন কমিটি তাদের আগের পরিকল্পনা পরিবর্তন করে দুই ধাপে বাস্তবায়নের এই নতুন সুপারিশ করছে।

একটি সূত্র জানায়, সরকারের পর্যাপ্ত আর্থিক সংগতি থাকলে নতুন বেতন কাঠামো একবারে বা এক ধাপেই বাস্তবায়ন করা হতো। তবে তিন ধাপের বদলে দুই ধাপে করতে পারাটাও ইতিবাচক। এর পাশাপাশি সরকারি কর্মচারীদের রাজস্ব সংগ্রহ বাড়ানোর কাজে আরও বেশি মনোযোগ দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এই দীর্ঘ সময়ে মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।

নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসচিব, স্বাস্থ্যসেবাসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) রয়েছেন। সূত্র জানায়, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক বেতনকাঠামোর প্রতিবেদনও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
আরও পড়ুন
নতুন পে-স্কেলের মধ্যেই প্রাইমারির প্রধান শিক্ষকদের বেতন বাড়াল সরকার
পে-স্কেল নিয়ে এবার সুখবর পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
নতুন বেতন স্কেল: সরকারি কর্মচারীর আয় বাড়ল, সাধারণ মানুষের কী
নতুন পে-স্কেলে প্রাথমিকের শিক্ষকদের জন্য দুঃসংবাদ!