ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আবেদনকারীদেরকে তাদের ভিসা আবেদন ফরমে বাধ্যতামূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তথ্য উল্লেখ করতে নির্দেশনা দেওয়া হয়েছে এ বার্তায়।

একইসঙ্গে ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে আবেদন প্রত্যাখ্যান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতাও তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) নিজেদের ওয়েবসাইটে এ বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

আরও পড়ুন

দূতাবাস আরও জানায়, আবেদনকারীরা আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেই তাতে স্বাক্ষর করে জমা দেন।

তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্যতা তৈরি হতে পারে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান
দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনের পর মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে আয়োজিত এ মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান
‘বাংলাদেশ সোলার এক্সপো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বড় পরিসরে ‘বাংলাদেশ সোলার এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে। সৌরপ্রযুক্তির প্রসার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই এক্সপো আয়োজন করা হয়েছে।   বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বলেন, আগামী ৩ ও ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই এক্সপো অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ ও ইডকল যৌথভাবে এর আয়োজন করছে।  আয়োজক সূত্রে জানা গেছে, এক্সপোতে বৃহৎ পরিসরের সৌরবিদ্যুৎ উৎপাদন, বাসাবাড়ি ও শিল্প-কারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, সৌর সেচব্যবস্থা, শক্তি সঞ্চয় প্রযুক্তি এবং উদ্ভাবনী অর্থায়ন নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই আয়োজনে সরকারি সংস্থা, দেশি-বিদেশি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।   ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল ইসলাম বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন বাড়াতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়নের উদ্দেশ্যে এই এক্সপো আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে এ খাতে কাজ করা বিভিন্ন কম্পানি ও উদ্যোক্তার মধ্যে যোগাযোগ বাড়বে।  আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনে আটটি বিশেষায়িত অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়নের মাধ্যমে সৌরপ্রযুক্তি, ইনভার্টার, ব্যাটারি ও সোলার মডিউল প্রদর্শন করবে। প্রতিষ্ঠানগুলোর জন্য প্লাটিনাম, গোল্ড ও সিলভার শ্রেণিতে স্পন্সরশিপের সুযোগও রাখা হয়েছে। আরটিভি/টিআর
‘বাংলাদেশ সোলার এক্সপো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী
জাপানকে বাংলাদেশের কয়েক দশকের বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে।
বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী
বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে।
বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা 
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, বাংলাদেশি সংঘবদ্ধ চক্র ধরা
থাইল্যান্ডের ই-ভিসার আবেদন ৩ দিন বন্ধ থাকবে
ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক