ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৮:১৮ এএম
ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর-এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে এনেছে।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের তুলনায় আরও নিরাপদ বলে প্রতিফলিত হয়েছে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর-এর মধ্যে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকের পর এ ইতিবাচক অগ্রগতি আসে। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়ারও ইঙ্গিত বহন করে।

সরকার মনে করে, ভ্রমণ সতর্কতার এ উন্নয়ন দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনাটিকে ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
প্রায় ৭০ বছর পর ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় থেকে আবারও আন্তর্জাতিক নৌবাণিজ্য শুরু হয়েছে। 
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সঠিকভাবে প্রদান না করলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে দূতাবাস। মঙ্গলবার (১০ অক্টোবর) মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য প্রদানের নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। দূতাবাস সতর্ক করে জানিয়েছে, আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন। তাই ভিসা প্রত্যাশীদের আবেদনপত্রে চাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। আরটিভি/এসকে
ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
‘ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনি অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে’
মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডি লেকের খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনি অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে’
আরও পড়ুন
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন