বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয় হয়েছে।
রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৭(১) অনুযায়ী তিন বছরের জন্য তিনি ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ নিয়োগ পেয়েছেন।
ড. সাব্বির মোস্তফা খানের কর্মজীবনের বড় অংশ কেটেছে পানিসম্পদ, নদী ব্যবস্থাপনা, বন্যা, জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ নিয়ে গবেষণা এবং প্রকৌশল শিক্ষায়।
আরটিভি/ এসকেডি



