পিএসসিতে একসঙ্গে ৪ নতুন সদস্য নিয়োগ

আরটিভি নিউজ  

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ১২:৪৩ পিএম


পিএসসিতে একসঙ্গে ৪ নতুন সদস্য নিয়োগ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চারজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। 
 
এ বিষয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
নিয়োগপ্রাপ্ত চার সদস্য হলেন— মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস হোসেন এবং ইয়াসমিন গফুর।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
 
এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তারা দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
 
 
আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission