ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে নতুন আলোচনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম
ফাইল ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এখন পর্যন্ত মির্জা ফখরুলের নাম অনেকটা জোরেশোরে শোনা গেলেও দলের কেউ কেউ নিচ্ছেন ড. খন্দকার মোশাররফ হোসেনের নামও। তবে, এসবই এখন পর্যন্ত গুঞ্জন; আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি।

রোববার (৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এর কয়েক ঘণ্টা পর বিকেলের দিকে কয়েকটি গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবর প্রকাশ হয়।

একটি গণমাধ্যমে আবার দলীয় সূত্রের বরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন দেওয়ার কথা বলা হয়। ফলে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম যে আলোচনা হচ্ছে, উনার নাম আসতেই পারে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে অবহিত করা হলে তিনি বলেছেন- রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। দলের পক্ষ থেকেও এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিদ্ধান্ত আমাদের দলীয় প্রধান তারেক রহমান নেবেন। এমন কোনো সিদ্ধান্ত এখনো আমাদের জানানো হয়নি। এখন সম্ভাব্য ক্যান্ডিডেট হিসেবে আলোচনায় অনেকজনই আছেন। সেখান থেকে কে কার নামকে হাইলাইট করবে নাকি করবে না সেটা তাদের নিজস্ব বিষয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে।
এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ ও বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই তুলে দিতে চায় বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এজন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি উপজেলায় শতভাগ মানসম্মত বই সরবরাহ নিশ্চিত করতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দিনটি সাধারণ ছুটি নয়। ফলে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও করপোরেট প্রতিষ্ঠানসহ অধিকাংশ কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম চলবে।
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
আরও পড়ুন
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে রাষ্ট্রপতির আহ্বান
লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী