ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বর্তমান সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৪ শতাংশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। ফাইল ছবি

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে নেওয়া ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বাস্তবায়ন করা হয়েছে। বাকি ২৮টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। এ হিসাবে বর্তমান সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৪ শতাংশ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (মে-জুলাই) প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা-বৈঠকে ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এসব বৈঠকগুলোতে গৃহীত ১০৮টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ৮০টি (৭৪ শতাংশ) এবং বাস্তবায়নাধীন রয়েছে ২৮টি (২৬ শতাংশ)।

আরও পড়ুন

মন্ত্রিসভা-বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই মেয়াদে সর্বমোট ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মেয়াদে ৭টি নীতি/কর্মকৌশল/কর্মপরিকল্পনা মন্ত্রিসভা থেকে অনুমোদিত হয়েছে।

এতে আরও জানানো হয়, একই মেয়াদে ৩টি আন্তর্জাতিক চুক্তি/প্রটোকলের খসড়া স্বাক্ষর বা অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার মধ্যে ১টি স্বাক্ষরিত হয়েছে এবং ২টি বাস্তবায়নাধীন রয়েছে। বর্তমান সরকারের মেয়াদে জাতীয় সংসদ অধিবেশনে ১০৪টি আইন পাস করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ.লীগ ফিরতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বিএনপি: গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। তিনি বলেন, আমরা পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ।
আ.লীগ ফিরতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বিএনপি: গণপূর্তমন্ত্রী
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে।  রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বৈঠক শুরুর এ তথ্য জানিয়েছেন। আরটিভি/এসআর
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে
আজ রেল দিবস, ১৬৪ বছরে বাংলাদেশের রেলপথ
আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস।
আজ রেল দিবস, ১৬৪ বছরে বাংলাদেশের রেলপথ
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
তিনি বলেন, ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না। অপরাধমুক্ত মানুষই ভালো মানুষ, প্রকৃত মানুষ। সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো এখন ধ্বংসের পথে।
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া আব্দুর রহিমের জন্য এ উদ্যোগ নেওয়া হয়। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। বাম পা হারানোর কারণে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় আব্দুর রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে তার শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়। এ অবস্থায় তার চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়। কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে তার। আরটিভি/এসআর
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম
আরও পড়ুন
ক্ষমতা ধরে রাখতে জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু, রাজি নন প্রতিদ্বন্দ্বী আইজেনকট
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর  
গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’
দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টন