ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (১৯ আগস্ট) ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে উল্লেখ করে সিইসি জানান, সাবেক রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করায় এই নির্বাচন ঘিরে অতিরিক্ত এ আগ্রহের জন্ম হয়েছে। নির্বাচন সফলভাবে আয়োজনে কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে ইসি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

আরও পড়ুন

সংসদে ভোটের দিন কীভাবে প্রক্রিয়াটি পরিচালিত হবে, সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সিইসি জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্ধারিত সময়সূচি অনুযায়ী বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের সূচনায় প্রথমে বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। এই পুরো মুহূর্তটি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

পরবর্তী সময়ে সংসদ সদস্যদের উপস্থিতি ও অংশগ্রহণে ভোট গণনা কার্যক্রম শুরু হবে। সেই সঙ্গে ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল ঘোষণার মুহূর্তটিও বিটিভিতে সরাসরি প্রচার করা হবে বলে জানান কর্তা। গণনার পরপরই আনুষ্ঠানিকভাবে ফলাফল জানানো হবে এবং একই দিনে প্রয়োজনীয় গেজেট প্রকাশ পাবে। সংসদ ভবনে এই ভোটগ্রহণে ব্যালট পেপারে ভোটারের নাম ও কাকে ভোট দেওয়া হচ্ছে, তা উল্লেখ রেখে উন্মুক্ত প্রক্রিয়ায় সংসদ সদস্যরা তাদের মত প্রকাশ করবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রসঙ্গে সিইসি জানান, সরকারি দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ বীর বিক্রমের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। চূড়ান্তভাবে তাদের দুজনের মধ্য থেকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন। নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ৬১টি ফ্লাইটের অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী। এসব ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাছপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী