ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম
বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কোলাজ ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পরপরই অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জনজীবনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের মানুষের সেবায় সফল ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভারতের রাষ্ট্রপতি বলেন, আত্মত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ এবং উষ্ণ বন্ধুত্বের ভিত্তির ওপর ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অনন্য সম্পর্ক গড়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তি, প্রযুক্তি, যোগাযোগ, যুব বিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

দ্রৌপদী মুর্মু আরও বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যকার অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন। মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও সুখ কামনা করে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তার শুভকামনা রয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরাষ্ট্রমন্ত্রীর সাথে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠক
সচিবালয়ে সোমবার (২ নভেম্বর) সরাষ্ট্রমন্ত্রীর সাথে গার্মেন্টস মালিকদের নেতাদের বৈঠক চলছে। বিস্তারিত আসছে...
সরাষ্ট্রমন্ত্রীর সাথে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠক
৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা বাড়তি ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন না।
৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা
৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা
রোববার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন তিনি।
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
আরও পড়ুন
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি
সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপতি
সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা