ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নতুন পে-স্কেলে বেতন দ্বিগুণ হবে, এমনটা নয়: তথ্য উপদেষ্টা

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়ে যাবে কথাটি কিন্তু এ রকম নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের অনেকের বেতন যেহেতু দীর্ঘদিন স্কেল হয়নি, কিন্তু ইনক্রিমেন্ট হতে হতে অনেক ক্ষেত্রে বেতন ওই পর্যায়ে (নতুন স্কেলের মতো) চলে গেছে। আমি অনেককেই হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পরে তাদের বেতন আসলে কত টাকা বাড়বে।

উপদেষ্টা আরও বলেন, বেতন ১০০ শতাংশে উন্নীত হলে তা সরাসরি দ্বিগুণ হয়ে যাবে বিষয়টি এমন নয়। কারণ, অনেক জ্যেষ্ঠ কর্মচারীর বর্তমান বেতন নিয়মিত ইনক্রিমেন্টের মাধ্যমে ইতিমধ্যে প্রস্তাবিত নতুন বেতন স্কেলের কাছাকাছি চলে এসেছে। ফলে সবার বেতন একই হারে বাড়বে না।

জাহেদ উর রহমানের মতে, বেতন কাঠামোর এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো বিদ্যমান বৈষম্য কমিয়ে কর্মচারীদের মধ্যে তুলনামূলক ভারসাম্য তৈরি করা।

নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের রোডম্যাপ জানানো হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, প্রথম ১০টি গ্রেডে ধাপে ধাপে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হবে। আর পরের ১০টি গ্রেডে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এর ফলে গ্রেড-১ এবং গ্রেড-২০-এর মধ্যে যে বেতন বৈষম্য বা অনুপাত ছিল, সেটি কমে আসবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি উচ্চপর্যায়ে রয়েছে। তবে বিষয়টিকে এমনভাবে দেখার সুযোগ নেই যে মূল্যস্ফীতি সব সময়ই একই মাত্রায় থাকবে। তার মতে, বাংলাদেশের মতো দেশে ৫ থেকে ৬ শতাংশ মূল্যস্ফীতি স্বাভাবিক ও সহনীয়। কিন্তু সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছেছিল। যদিও বর্তমানে তা কিছুটা কমেছে বলে সরকারি তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে।

তথ্য উপদেষ্টা বলেন, একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের বেতন বাড়ানো হলে বাজারে চাহিদা বাড়ার কারণে মূল্যস্ফীতির ওপর কিছুটা চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের মধ্যে মূল বেতন বৃদ্ধি মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোর ভাতা একযোগে কার্যকর হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
দেশের ৩৩ হাজার ১৬৫ পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার ১১৮ আনসার ভিডিপি সদস্য। ঝুঁকি ও ব্যাপ্তি বিবেচনায় দেশের ৬ হাজার ৯১৪টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এ কথা বলেন।
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী, খাল বা জলাশয় খননের পর আবার নতুন করে দখল ও ভরাট যেন না হয় সে দিকে দৃষ্টি রেখে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। আমাদের প্রতি মাসে এ সংক্রান্ত সার্বিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
নিষেধাজ্ঞার পরেও রাজধানীসহ দেশের বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বাড়ছে। মুদি দোকান, কাঁচাবাজার, মাছের আড়ৎ ও ফলের দোকানে পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
আরও পড়ুন
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
নতুন পে-স্কেলে গ্রেডভেদে বাড়ছে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা
নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
নতুন পে-স্কেলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন কত হবে