ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শতভাগ সাক্ষরতার লক্ষ্যে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

দেশে শতভাগ সাক্ষরতা অর্জনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের স্কুলমুখী করা এবং ঝরে পড়া বন্ধে ‘মিড-ডে মিল’ ও বিনামূল্যে স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ধরে রাখতে প্রয়োজনে সরকার অতিরিক্ত সুবিধা যুক্ত করতেও প্রস্তুত। একই সঙ্গে কেবল অক্ষরজ্ঞান দেওয়াই নয়, বরং নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

আলোচনা সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিএসবি) সাম্প্রতিক উপাত্ত তুলে ধরে জানানো হয়, গত তিন বছর ধরে দেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশে থমকে আছে। গত পাঁচ বছরে এই হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। ফলে এখনও দেশের প্রায় ২২ শতাংশ বা চার কোটির মতো মানুষ নিরক্ষর রয়ে গেছেন।

এই বাস্তবতায় শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশু ও বয়স্কদের প্রাতিষ্ঠানিক ও উপানুষ্ঠানিক কাঠামোর মধ্যে ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি সর্বাত্মক উদ্যোগ অব্যাহত রাখার ওপর জোর দেন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই ব্যবহারে পরিমিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এআই ব্যবহারে পরিমিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার খবরের পরপরই এবার ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
আরও পড়ুন
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ