ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দায়িত্বে দুই মন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

সংসদে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ মন্ত্রীবিহীন কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালে যেসব মন্ত্রণালয় বা বিভাগে নির্দিষ্ট কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী দায়িত্বে নেই, সেসব দপ্তরের সংসদীয় কার্যক্রম এই দুই মন্ত্রী পরিচালনা করবেন।

নতুন দায়িত্ব অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যাবলি সামলাবেন। তিনি উপস্থিত না থাকলে এই দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে। তার অবর্তমানে এই দায়িত্বগুলো পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
ইউপি নির্বাচন / ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্টের স্থান হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যে ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে তার আর বাংলাদেশে আশার মতো সুযোগ রয়েছে বলে আমার ধারণা নাই। আর যারাই এই দিবা স্বপ্ন দেখছে তারা দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কার্যক্রমটি হাতে নিয়েছে- সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসনের সবাই সজাগ রয়েছে ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে আর দ্বিতীয়বারের মতো হবে না। যদি তাকে আসতে হয় তবে আইনি প্রক্রিয়া মেনেই আসতে হবে এবং আইনি প্রক্রিয়া গুলো তাকে মোকাবিলা করতে হবে।
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্টের স্থান হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভাগ্যিস, শেখ হাসিনা বলছেন না, আসার পর ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।
‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’
বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া
বদলির পর সরকারি বাসা ছাড়তে হবে দুই মাসের মধ্যে। নির্ধারিত সময়ের পরও বাসার দখল না ছাড়লে অননুমোদিত অবস্থানের জন্য দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের অনুমোদনে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাসার বরাদ্দ বহাল রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর বিধান অনুযায়ী এ নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর। সম্প্রতি এ বিষয়ে জারি করা এক চিঠিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিধি মেনে সরকারি বাসা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর সব সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়। একই সঙ্গে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের আওতায় বাসা বরাদ্দ পেয়ে থাকেন। তবে দাপ্তরিক প্রয়োজনে অনেক কর্মকর্তা-কর্মচারী পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হন। এ ক্ষেত্রে অনেক সময় বদলির তথ্য পরিদপ্তরকে জানানো হয় না। আবার কেউ কেউ বদলির পর নির্ধারিত সময় পার হলেও সরকারি বাসার দখল ছাড়েন না। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিধিমালার ১৫(২) উপবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ, বদলি, বিদেশে প্রেষণে নিয়োগ কিংবা অবসর গ্রহণ করলে দুই মাসের মধ্যে বরাদ্দ করা সরকারি বাসার দখল ছাড়তে হবে। তবে একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বিশেষ সুযোগ রাখা হয়েছে। কোনো কর্মচারীর সন্তানের লেখাপড়ার কারণে সরকারি বাসার বরাদ্দ বহাল রাখা একান্ত প্রয়োজন হলে সরকারের ইচ্ছাধীন ক্ষমতাবলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখা যেতে পারে। অন্যদিকে, বিধিমালার ১৯(২) উপবিধি অনুযায়ী, অননুমোদিতভাবে সরকারি বাসা দখলে রাখলে সংশ্লিষ্ট কর্মচারীর জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে বাসাভাড়া নির্ধারণ করতে হবে। সরকারি আবাসন পরিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, অনেক কর্মকর্তা-কর্মচারী দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায়ের বিষয়টি জানতেন না বলে দাবি করে অননুমোদিতভাবে বসবাসের জন্য ধার্য করা অর্থ মওকুফের আবেদন করেন। কিন্তু বিধি অনুযায়ী, এ ধরনের দ্বিগুণ বাড়িভাড়ার সরকারি পাওনা মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই। চিঠিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে এ ধরনের জটিলতা এড়াতে সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আরটিভি/এসকে
বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া
আরও পড়ুন
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক
পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ শুনলেই মনে হয় কেউ দৌড় দিচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন:  হুমায়ুন কবির