ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। ৯ কার্যদিবস চলা এই অধিবেশনে মোট ছয়টি বিল উত্থাপন করা হয় এবং তার প্রতিটিই পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির পক্ষে অধিবেশন সমাপনী সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি টানেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাপনী ঘোষণা দেন।

এর আগে গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছিল।

আইন প্রণয়ন কার্যক্রমের পাশাপাশি এ অধিবেশনে ৩টি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালির নানা বিধির আওতায় সংসদ সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিশ জমা দেন। এর মধ্যে ৬৮ বিধিতে পাওয়া ৭টি নোটিশের মধ্যে ২টি গৃহীত ও আলোচিত হয়। ৭১ বিধিতে আসা ১৫টি নোটিশের মধ্যে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য প্রদানের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়।

অধিবেশনে ১৪৭ বিধিতে প্রাপ্ত ২টি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা অনুষ্ঠিত হয় এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়।

সংক্ষিপ্ত এই অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেওয়া হলেও তিনি ১৫টির উত্তর দেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য আসা ২ হাজার ৬৭৬টি নোটিশের বিপরীতে ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্ছে অনাবাদী জমি
খরার জন্য পরিচিত বরেন্দ্র অঞ্চলে যখন তপ্ত রোদ নামছে, ঠিক তখনই এক নীরব কৃষি বিপ্লবের সাক্ষী হচ্ছে এলাকার ফসলি জমিগুলো- ডিজেল ইঞ্জিনের গর্জন কিংবা যন্ত্রপাতির কোলাহল ছাড়াই ঘটে চলেছে এই রূপান্তর।
বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্ছে অনাবাদী জমি
ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। 
ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি
‘বঙ্গোপসাগরকে বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত রাখ‌তে চায় বাংলা‌দেশ’
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপ‌তি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান ব‌লে‌ছেন, বঙ্গোপসাগরকে যে কোনো বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ।
407281
মিষ্টি–গাজী নজরুলের আগে বিতর্কে জড়ানো এমপিদের শেষ পরিণতি যা হয়েছিল
ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরুর পরে এ পর্যন্ত দুইজন সংসদ সদস্য ভিন্ন কারণে বিতর্কে জড়ালেন।
মিষ্টি–গাজী নজরুলের আগে বিতর্কে জড়ানো এমপিদের শেষ পরিণতি যা হয়েছিল
হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ
আরও পড়ুন
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
সংরক্ষিত নারী আসন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ