
রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বিশ্ববাসীর সমর্থন পেয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে ভারত ও চীনের মনোভাব ইতিবাচক। বর্ষার আগেই রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তা দিতে কাজ করছে সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী ।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশাংসা করেছেন। অস্ট্রেলিয়া আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই নারীদের কর্মক্ষেত্রে উন্নয়ন হয়েছে। নারী শিক্ষায় অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ। নারী উদ্যোক্তা তৈরি করছে সরকার।
তিনি আরও বলেন, আমি গ্লোবাল ইউমেন লিডারশিপ পুরস্কার পেয়েছি। এ পুরস্কার দেশ ও বিশ্বের সব নারীকে উৎসর্গ করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারীদের জন্য সবক্ষেত্রে সমান সুযোগ তৈরি করতে হবে। নারীর উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। নারী এখন অনেক এগিয়ে গেছে। শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীকে যদি অর্থ-শিক্ষায় উন্নত করতে না পারি তবে দেশ উন্নত হতে পারে না।
প্রধানমন্ত্রী বলেন, মহিলা হিসেবে বলছি কাজের মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। নারীদের কাজের মাধ্যমে উন্নয়ন করতে হবে। ক্ষমতা ক্ষমতায়ণ বলে লাভ নেই, আইন করে অধিকার আদায় করা যাবে না। নারীর ক্ষমতায়ণ আত্নবিশ্বাস দিয়ে অর্জন করতে হবে।
এমসি / এমকে




