ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দুদকের কর্মচারীদের ঝুঁকিভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়। ফাইল ছবি

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যায়ের কর্মচারীদের জন্য চাকরির বয়স ও গ্রেডভিত্তিক মাসিক ঝুঁকিভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন হার কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এমন প্রজ্ঞাপন গত ১৭ সেপ্টেম্বর ইস্যু করা হয়েছে বলে জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৮ সালের ২০ আগস্ট নির্ধারিত ঝুঁকি ভাতার হার সংশোধন করে নতুন হার নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে গ্রেড-১০-এর কর্মচারীরা চাকরির বয়স ৫ বছর বা এর কম হলে মাসে ৩ হাজার ২৪০ টাকা ঝুঁকি ভাতা পাবেন। আগের হার ছিল ২ হাজার ৭০০ টাকা।

গ্রেড-১১ পর্যায়ের কর্মচারীদের ক্ষেত্রে নতুন ভাতা ২ হাজার ৬৪০ টাকা। গ্রেড-১২ পর্যায়ের কর্মচারীদের চাকরির বয়স অনুযায়ী নতুন ভাতার হার ২ হাজার ৫২০ টাকা। গ্রেড-১৩ পর্যায়ের ক্ষেত্রে ৫ বছর বা এর কম চাকরির বয়সে ২ হাজার ২৮০ টাকা। এছাড়া গ্রেড-১৪ থেকে গ্রেড-১৮ পর্যন্ত কর্মচারীদের জন্যও চাকরির বয়সভিত্তিক নতুন হার নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১৪তে সর্বনিম্ন ২ হাজার ১৬০ টাকা থেকে সর্বোচ্চ ৪ হাজার ৫৬০ টাকা, গ্রেড-১৫তে ২ হাজার ৪০ টাকা থেকে ৪ হাজার ৮০ টাকা, গ্রেড-১৬তে ১ হাজার ৯২০ টাকা থেকে ৩ হাজার ৮৪০ টাকা, গ্রেড-১৭তে ১ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা এবং গ্রেড-১৮তে ১ হাজার ৬৮০ টাকা থেকে ৩ হাজার ৩৬০ টাকা পর্যন্ত ভাতা পাওয়া যাবে।

অন্যদিকে গ্রেড-১৯ পর্যায়ের কর্মচারীদের জন্য চাকরির বয়সভেদে নতুন ভাতা ১ হাজার ৫৬০ টাকা থেকে ৩ হাজার ২৪০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আর গ্রেড-২০ পর্যায়ের কর্মচারীরা ১ হাজার ৪৪০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার ১২০ টাকা পর্যন্ত ঝুঁকি ভাতা পাবেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিলমিলে অস্থায়ী টার্মিনাল থেকে চলবে ১৯ জেলার বাস
ঢাকার যানজট নিরসনে দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার বাস চলাচলের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।
ঝিলমিলে অস্থায়ী টার্মিনাল থেকে চলবে ১৯ জেলার বাস
‘নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করতে হবে’
নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে কেবল পেশাগত প্রশিক্ষণ বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই যথেষ্ট নয়, এর সঙ্গে ব্যক্তিগত আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, অধিকার সম্পর্কে সচেতনতা এবং পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
‘নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করতে হবে’
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শেষে এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় ইসি। 
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ
অর্থনৈতিক সহযোগিতা জোরদার, কৌশলগত অংশীদারত্ব, রোহিঙ্গা সংকট সমাধান, জ্বালানি নিরাপত্তা, কৃষি এবং জলবায়ু অর্থায়নসহ বহুবিধ দ্বিপক্ষীয় বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় 'জিরো টলারেন্স' নীতি কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
আরও পড়ুন
সরকারি কর্মীদের মনের মানুষ খুঁজে দিচ্ছে যে দেশ, দিচ্ছে ডেটের খরচও
চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারীর সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে অভিযোগ
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার