ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। অক্টোবরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ২ দিনের ছুটি আসছে। তবে এই ছুটিকে চাইলেই ৫ দিনের ছুটিতে রূপ দিতে পারেন আপনি।

আগামী ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে। সরকারি এই ছুটিটি পড়েছে মঙ্গলবার। এরপর ২১ অক্টোবরও ছুটি আছে। অর্থাৎ মঙ্গল ও বুধবার ছুটি থাকছে। তাতেই সৃষ্টি হয়েছে সুযোগটা। মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি কাজে লাগাতে পারলে সরকারি চাকরিজীবীরা পেতে পারেন টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশের সুযোগ।

আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে পারলেই পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে তা যুক্ত হয়ে যাবে।

যার ফলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা ৫ দিনের ছুটির সুযোগ থাকছে সরকারী চাকরিজীবীদের জন্য।

আগামী ২০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হবে। ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে ছুটি থাকবে নির্বাহী আদেশে। পরদিন বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর থাকবে সাধারণ ছুটি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
আরও পড়ুন
শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এবারের দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর
সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত