ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, এ বিষয়ে আলোচনা এখনও অত্যন্ত ইতিবাচক রয়েছে এবং উভয় দেশের সরকারপ্রধানদের সুবিধাজনক সময়েই বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারতের দেওয়া আমন্ত্রণের দরজা সবসময় উন্মুক্ত রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী যখনই উপযুক্ত মনে করবেন, তখনই বহুল প্রতীক্ষিত এই সফরটি অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি এক চমৎকার পরিবেশে বৈঠকটি সম্পন্ন হয়েছে। কোনো একক সুনির্দিষ্ট ইস্যুর বদলে সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তাদের কথা হয়েছে।

পরে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সঙ্গে সুদূরপ্রসারী, টেকসই এবং পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব বজায় রেখে কাজ করে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস
স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের ইতিহাসে স্মরণীয় ঐতিহাসিক দিন ১০ নভেম্বর।
আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস
ভোক্তা অধিকারের অভিযানে ১১৯ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকার বেশি জরিমানা
ফল, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকারের অভিযানে ১১৯ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকার বেশি জরিমানা
জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ও সরকারি নির্দেশনা লঙ্ঘন এবং ভুয়া অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো।
জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী
হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। 
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
আরও পড়ুন
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল: প্রধানমন্ত্রী
তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা
মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে