ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ এএম
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তার মতে, নিজ দলের সংসদ সদস্যের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের মাধ্যমে সরকারপ্রধান দেখিয়েছেন—অভিযোগ উঠলে দলীয় পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো সম্ভব হয়নি। বিপরীতে বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন এবং তিনি পদত্যাগ করেছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও মিষ্টির ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো হয়নি। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এভাবেই বিষয়টি মোকাবিলা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্তের বিষয়ে এমন কোনো তথ্য প্রধানমন্ত্রীর কাছে থাকতে পারে, যা সবার জানা নেই এবং যার ভিত্তিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় প্রধান হিসেবে একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার রাজনৈতিক এখতিয়ারও তার রয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করেন। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। হানিফ মিয়া অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনার পর মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগও সামনে আসে। তবে মিষ্টি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, মামলায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পদত্যাগের নির্দেশ, এরপর আসন শূন্য

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পরে সংসদ সচিবালয় তার পদত্যাগপত্র গ্রহণ করে এবং সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে। সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপনে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিষ্টির পদত্যাগে শূন্য নারী আসনে উপনির্বাচনের নিয়ম কী
জাতীয় সংসদের কোনো সাধারণ আসন শূন্য হলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, এবং ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হন নতুন সংসদ সদস্য। তবে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে এ নিয়মটা ভিন্ন।
মিষ্টির পদত্যাগে শূন্য নারী আসনে উপনির্বাচনের নিয়ম কী
চলন্ত বাসে শিশুর জন্ম, বাসের নামে ‘আনাস হাসান’ রাখা হলো নাম
ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আনাস এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসেই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮)। যার ফলে পরিবহনের নাম অনুসারে শিশুটির নাম রাখা হয়েছে আনাস হাসান। এদিকে বাসে জন্ম নেওয়া শিশুটির জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আনাস এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মালিক আলহাজ্ব দিপু শিশুটিকে আজীবন বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মা ও শিশুরও বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া শিশুটির বাড়িতে গিয়ে একটি দোলনা, বেবি বেড, মশারি ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী উপহার দেন। জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে আনাস এন্টারপ্রাইজের বাসে ওঠেন আবিদা বেগম। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে। আবিদা ঢাকার জিরানীতে একটি বেসরকারি গার্মেন্টসে কাজ করেন। বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আবিদার প্রসববেদনা শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে বাস থামানো হয়। পরে বাসে থাকা এক ধাত্রীর সহায়তায় সেখানেই তার সন্তান প্রসব করানো হয়। জন্ম নেয় একটি ছেলে সন্তান।শিশু ও মা সুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে বাসের যাত্রীদের মিষ্টিমুখ করান সুপারভাইজার মজনু মিয়া। পরে বাসটি ধীরগতিতে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। পরিবার সূত্রে জানা যায়, আবিদা তার বাবা-মায়ের সঙ্গে ঢাকা জিরানীতে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি হাতীবান্ধার রমনীগঞ্জে ফেরার পথে এ ঘটনা ঘটে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্তান প্রসবের সম্ভাব্য সময় আরও প্রায় ২০ দিন পর থাকায় পরিবারটি তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাসের মধ্যেই জন্ম নেওয়ায় নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। বাসটির নামের সঙ্গে মিল রেখে পরিবারের সদস্যরা এ নামটি রাখেন। শিশুটির জন্মের খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা। আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া বলেন, ঢাকার জিরানী থেকে বাবা-মায়ের সঙ্গে ওই অন্তঃসত্ত্বা নারী বাসে উঠেছিলেন। মিঠাপুকুর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়। পরে বাস থামিয়ে ধাত্রীর সহায়তায় প্রসবের ব্যবস্থা করা হয়। বিষয়টি মালিককে জানালে তিনি নবজাতকের জন্য উপহার পাঠানোর পাশাপাশি শিশুটির আজীবন বিনামূল্যে বাসে যাতায়াতের সুযোগ দেওয়ার কথা জানান। নবজাতকের নানা আবেদ আলী বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার মেয়ের সন্তান প্রসবের সম্ভাব্য সময় আরও প্রায় ২০ দিন পর ছিল। এ কারণে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে পথেই বাসের মধ্যে তার মেয়ের সন্তান প্রসব হয়। বর্তমানে মেয়ে ও নাতি দুজনেই সুস্থ রয়েছেন। বাসে জন্ম নেওয়ায় পরিবারের সবাই মিলে বাসটির নামের সঙ্গে মিল রেখে নাতির নাম ‘আনাস হাসান’ রাখা হয়েছে। ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছেন। বাসে সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে। বর্তমানে প্রসূতি আবিদা ও তার নবজাতক সন্তান আনাস হাসান সুস্থ রয়েছেন। মা ও শিশুর সুস্থতা ও মঙ্গল কামনা করেন। আরটিভি/এসআর
চলন্ত বাসে শিশুর জন্ম, বাসের নামে ‘আনাস হাসান’ রাখা হলো নাম
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। 
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত এই ইউনিটের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল
জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যা পারেনি, বিএনপির দলীয় প্রধান তা পেরেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত থেকে বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে শুধু দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগ করতে বলেছেন।  জামায়াত তা করতে না পারলেও ক্ষমতাসীন দল বিএনপি তা পেরেছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এভাবেই বিষয়টি মোকাবিলা করেন। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রতি কোনো ধরনের শৈথিল্য দেখানো হয়নি। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আরটিভি/এসআর
জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল
আরও পড়ুন
মিষ্টির পদত্যাগে শূন্য নারী আসনে উপনির্বাচনের নিয়ম কী
এবার দল থেকেও মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল