ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের ওষুধ ও সুতা কেনার আশ্বাস দিল পাকিস্তান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম
বিজিএমইএ সভাপতির সাঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য আনতে সেখান থেকে কেমিক্যালস ও ডাইস আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের জুট ইয়ার্ন ও ওষুধ কেনার আহ্বান জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বাংলাদেশি ব্যবসায়ীরা পাকিস্তান সফরে গেলে সেখানকার আমদানিকারক ও বায়ারদের সঙ্গে বৈঠকের মাধ্যমে ওষুধ ও পাটের সুতা কেনার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার।

রোববার (৪ অক্টোবর) উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক শাহ রাঈদ চৌধুরী ও মোহাম্মদ সোহেল এবং মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সূত্র জানায়, বর্তমানে তৈরি পোশাক শিল্পের কাঁচামালসহ বিপুল পণ্য পাকিস্তান থেকে আনে বাংলাদেশ। সেই তুলনায় সেখানে রপ্তানি অনেক কম। বৈঠকে এই ঘাটতি কমানোর তাগিদ দেওয়া হয়।

পাকিস্তানের বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশটি বাংলাদেশে ৭১৫ দশমিক ৬ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে বাংলাদেশ থেকে তাদের আমদানি ছিল ৬৭ দশমিক ২ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১০ গুণ কম। আগের অর্থবছরের তুলনায় পাকিস্তানের রপ্তানি ৯ দশমিক ৩ শতাংশ ও বাংলাদেশের রপ্তানি ১৪ দশমিক ২ শতাংশ কমেছে।

বিজিএমইএ সভাপতি পাকিস্তান থেকে কেমিক্যালস ও ডাইস আমদানি বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের জুট ইয়ার্ন ও আন্তর্জাতিক মানের জীবন রক্ষাকারী ওষুধ বড় পরিসরে আমদানির অনুরোধ জানান। হাইকমিশনার এসব প্রস্তাবে আগ্রহ দেখান এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।

হাইকমিশনার বলেন, বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের রপ্তানিকারকেরা পাকিস্তান সফর করলে সেখানকার শীর্ষ আমদানিকারক, ব্র্যান্ড, বায়ার ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সুনির্দিষ্ট বিটুবি বৈঠক ও ম্যাচ-মেকিং সেশনের আয়োজন করা হবে।

বৈঠকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী বাণিজ্য নিয়েও আলোচনা হয়।

বর্তমানে দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায়। উত্তরণের পর এই সুবিধায় পরিবর্তন আসবে। বাণিজ্য প্রবাহ সুরক্ষিত রাখতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক মুক্তবাণিজ্য ব্যবস্থা গড়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

লজিস্টিকস প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, সরাসরি সমুদ্রপথে পণ্য পরিবহনে সময় বেশি লাগছে। এটি কমানো জরুরি। দুই দেশের সহযোগিতায় এ বাধা দূর করা সম্ভব বলে আশা প্রকাশ করা হয়।

শিক্ষা ও প্রযুক্তি খাতেও সহযোগিতার কথা ওঠে। হাইকমিশনার বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ও পাকিস্তানের শীর্ষ ফ্যাশন ও টেক্সটাইল ইনস্টিটিউটের মধ্যে শিক্ষার্থী বিনিময় এবং প্রযুক্তিগত জ্ঞান আদান-প্রদানের প্রস্তাব দেন। টেক্সটাইল প্রযুক্তিতে যৌথ উদ্যোগের ওপরও তিনি গুরুত্ব দেন।

বৈঠক শেষে দুই পক্ষই আশা প্রকাশ করে, আলোচনা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি আরো শক্তিশালী করবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাল রেকর্ডে প্রায় ২৪ কোটি টাকার সরকারি জমি আত্মসাৎ
জাল রেকর্ডপত্র তৈরি ও তা ব্যবহার করে চট্টগ্রামে প্রায় ২৩ কোটি ৬৮ লাখ টাকার সরকারি জমি আত্মসাতের অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জাল রেকর্ডে প্রায় ২৪ কোটি টাকার সরকারি জমি আত্মসাৎ
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
বাংলাদেশ পুলিশের ৭২ জন নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে শেয়ার করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস
আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।
আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার
কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার
আগামীকাল বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর এ দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে।
কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার